• July 22, 2026, 9:26 am

নতুন ‘বোন গ্লু’তে মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া লাগবে

News Desk 697 Time View
Update : Saturday, March 28, 2026

ভাঙা হাড় জোড়া লাগাতে চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে চীনা বিজ্ঞানীদের উদ্ভাবিত এক বিশেষ ‘বোন গ্লু’ বা হাড়ের আঠা। গবেষকদের দাবি, এই নতুন প্রযুক্তির সাহায্যে মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যেই ভাঙা হাড় দৃঢ়ভাবে জোড়া লাগানো সম্ভব।

চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের একদল গবেষক বুধবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ‘বোন-০২’ নামের এই নতুন প্রযুক্তি উন্মোচন করেন। গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন স্যার রান রান শো হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী প্রধান সার্জন লিন শিয়েনফেং।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, এই বোন গ্লুর সবচেয়ে বড় সুবিধা হলো এটি মানবদেহে প্রাকৃতিকভাবে শোষিত হয়ে যায়। ফলে প্রচলিত ধাতব প্লেট, স্ক্রু বা ইমপ্ল্যান্টের মতো দ্বিতীয়বার অস্ত্রোপচার করে এটি অপসারণ করতে হয় না।

গবেষক লিন শিয়েনফেং জানান, পানির নিচে সেতুর গায়ে ঝিনুক যেভাবে শক্তভাবে লেগে থাকতে পারে, সেই প্রাকৃতিক বৈশিষ্ট্য থেকেই তিনি এই হাড়ের আঠা তৈরির অনুপ্রেরণা পান।

তার দাবি, রক্তময় পরিবেশেও এই আঠা মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে হাড়কে দৃঢ়ভাবে আটকে দিতে সক্ষম।

গবেষকদের মতে, পরীক্ষাগারে ‘বোন-০২’ নিরাপত্তা ও কার্যকারিতার বিভিন্ন মানদণ্ডে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। একাধিক পরীক্ষায় দেখা গেছে, যেখানে প্রচলিত চিকিৎসায় বড় ছিদ্র করে স্টিলের প্লেট ও স্ক্রু বসাতে হয়, সেখানে এই নতুন বোন গ্লু ব্যবহার করে পুরো প্রক্রিয়াটি মাত্র ১৮০ সেকেন্ডে সম্পন্ন করা সম্ভব।


More News Of This Category